বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

তাড়াইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ১০

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
তাড়াইলে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ আটক ১০
কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি, তিন মাদকসেবী এবং বিভিন্ন মামলার এক নারীসহ পাঁচ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের নুর উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫) এবং জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামের মারফত আলীর ছেলে মানিক মিয়া (২৪)। এ সময় তাদের সঙ্গে থাকা তিন মাদকসেবীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের আবদুল লতিফের ছেলে আরিফ (২১), একই গ্রামের সাদেকের ছেলে রোমান (২৩), তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গা গ্রামের মৃত আবদুল কদ্দুসের ছেলে ইলিয়াস (২৩), জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত রমজানের ছেলে কামাল উদ্দিন (৪০) এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের সোহেল রানার স্ত্রী শরমিন আক্তার (৩০)।

থানা সূত্রে জানা গেছে, তাড়াইল থানায় জনবল সংকট থাকায় জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এনে চারটি দলে ভাগ হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি,মাদকসেবী এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাড়াইল থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারি,তিন মাদকসেবী এবং পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com