বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ

কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা

কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানা হাজত থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া (২২) উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে।

নিহতের বাবা রাজা হাওলাদার জানান, রুবেল তার একমাত্র ছেলে। অল্প বয়সেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে একপর্যায়ে তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেন এবং তাকে কারাগারে পাঠানো হয়। তিন মাস কারাভোগের পরও রুবেলের আচরণে পরিবর্তন না আসায় তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ রুবেলকে থানায় নিয়ে যাওয়ার পর তিনি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জানতে পারেন, থানা হাজতেই তার ছেলে মারা গেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার বাবার দায়ের করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন। পরে আদালতে নেওয়ার জন্য পুলিশ সদস্যরা হাজতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দ্রষ্টব্য: থানা হাজতে মৃত্যুর ঘটনায় আত্মহত্যার বিষয়টি পুলিশের প্রাথমিক ধারণা। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com