রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু রোববার ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত হোসেনপুরে মাছবাহী ট্রাকে ডাকাতি-হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, ট্রাক ও হত্যার আলামত উদ্ধার এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’ সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোয়াদি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান।

এ ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল পিকআপটি। ঢাকা থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা পিকআপটিকে জোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ওসি হেলাল উদ্দিন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com