রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে গাজীপুর থেকে আসা এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত ব্যাপক উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে ঘুরতে এসে শুক্রবার বিকেল পৌনে ৪টা থেকে ৪টার মধ্যে গোসল করার উদ্দেশ্যে পানিতে নামেন তুলু। একপর্যায়ে তিনি পানিতে লাফ দিলে হাওরের স্রোতের টানে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কিশোরগঞ্জের ডুবুরি দল অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত থাকায় ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনাস্থল ও আশপাশের হাওর এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাননি। রাত হয়ে যাওয়ায় দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গাজীপুর থেকে ঘুরতে আসা এক পর্যটক হাওরের পানিতে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। তবে অন্ধকার নেমে আসায় শুক্রবার রাতের অভিযান স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com