রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

“বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারি বন সংক্ষক নায়েমা আক্তার, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক।

আয়োজকরা জানান- বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হবে চলবে রাত ৮ টা পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com