শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াইলে এসএসসি ফলাফলে পাসের হারে শীর্ষে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
তাড়াইলে এসএসসি ফলাফলে পাসের হারে শীর্ষে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।

তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, উপজেলার ১৫টি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে এবার মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৫৯ জন। সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ৫৯ শতাংশ। এ বছর উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ১৫ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮ জন।

শাহ আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস করেছে। পাসের হার ৭৬ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন। কাজলা উচ্চ বিদ্যালয়ের ৬৮ জনের মধ্যে ৪৯ জন পাস করেছে। পাসের হার ৭২ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

দিগদাইর ইউনিয়ন মডেল হাই স্কুলের ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৩ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ২২ শতাংশ। এখানেও জিপিএ-৫ নেই।

তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন পাস করেছে। পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এ বিদ্যালয়টি উপজেলায় শীর্ষে রয়েছে। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া জাওয়ার উচ্চ বিদ্যালয়ের ৬৫ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ০৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন। বানাইল উচ্চ বিদ্যালয়ের ৬৫ জনের মধ্যে ৪১ জন পাস করেছে। পাসের হারও ৬৩ দশমিক ০৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে একজন।

তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের ১২৯ জনের মধ্যে ৭২ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭ জনের মধ্যে ১৫ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ৬৩ জনের মধ্যে ৩৬ জন পাস করেছে। পাসের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১ জন পাস করেছে। পাসের হার ৫৩ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৬০ জনের মধ্যে ৩২ জন পাস করেছে। পাসের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন। অন্যদিকে কাছিলাহাটি দামিহা রাহেলা উচ্চ বিদ্যালয়ের ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১১ জন পাস করেছে। পাসের হার ২৮ দশমিক ২১ শতাংশ। এ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে তাড়াইল সরকারি পাইলট

ফলাফল বিবরণী অনুযায়ী, পাসের হারে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় শীর্ষে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ জন, পুরুড়া উচ্চ বিদ্যালয়ে ৫ জন এবং কাজলা উচ্চ বিদ্যালয়ে ৪ জন জিপিএ-৫ পেয়েছে।

ভোকেশনালে পাসের হার ২৫.২৪ শতাংশ

তাড়াইলে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬ জন। পাসের হার ২৫ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন পাস করেছে। পাসের হার ৩৬ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে সহিলাটি উচ্চ বিদ্যালয়ের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পাস করেছে। পাসের হার ২০ শতাংশ। ভোকেশনাল শাখায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

সামগ্রিক ফলাফলে তাড়াইল উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। ৯৬ দশমিক ১৫ শতাংশ পাসের হার নিয়ে উমেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এবার উপজেলার এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com