বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

মিস ওয়ার্ল্ড ২০২৬মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করছেন সামানজার সাঈদ।

রবিবার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরে যোগ দিতে শনিবার ঢাকা ছাড়বেন তিনি।

উড়াল দেওয়ার আগে বৃহস্পতিবার(৬ আগস্ট) বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানান তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে স্নাতক শেষ করা সামানজার কৌতূহলবশত এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই তিনি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্য নিয়ে সামানজার সাঈদ বলেন, ‘আমার একটাই চাওয়া, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই।

এত দিন যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।’ তিনি আরো জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা নিয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন, যা তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সামানজার শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী।

তিনি টানা চার বছর কত্থক ও ভরতনাট্যম শিখেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের কারণে সৃজনশীল এসব কাজ থেকে কিছু দিন দূরে থাকতে হয়েছিল তাকে। পড়াশোনার পাঠ চুকিয়ে ফের নিজের শখগুলোতে মনোযোগ দিতে চান তিনি। এমনকি ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়ের জগতেও পা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন এই তরুণী।

উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর নাম ঘোষণা করা হয়। সামানজার সাঈদ বিদায়ি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন। এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন লাবিবা মনজুর। ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পর্দা নামবে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই এখন সামানজারের প্রধান চ্যালেঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com