রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ফাস্টফুডের বেকারিতে দুর্ধর্ষ চুরি

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামে নির্মাণাধীন একটি ফাস্টফুডের বেকারিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বেকারির বেড়া খুলে মূল্যবান বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লতিবাবাদ ইউনিয়নের সামড়া সংলগ্ন এলাকায় একটি ফাস্টফুডের বেকারি নির্মাণের কাজ চলছিল। বেকারি চালু করার প্রস্তুতি হিসেবে সেখানে রোটারি মেশিন, মূল্যবান বৈদ্যুতিক তার, চারটি মোটর, চারটি ফ্যান, তিনটি ড্রিল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছিল।

রোববার (১০ আগস্ট) গভীর রাতে একদল চোর বেকারির উত্তর পাশের বেড়া খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা বেকারি চালুর জন্য রাখা এসব মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় বেকারির মালিক বড়ভাগ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুজ্জামান সোমবার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com