সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

পাকুন্দিয়ায় দুই সিএনজির সংঘর্ষে আহত ৩, উদ্ধার করতে গিয়ে গাড়িচাপায় নিহত ১

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারে এগিয়ে গিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় নূরুজ্জামান (৫০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের পাঁচ পীরের মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরুজ্জামান বাহাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন—বাহাদিয়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে নাহিদ (২৬), করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামের আবু বক্করের ছেলে সাগর (২৫) এবং ইটনা উপজেলার দিঘীর পাড় গ্রামের জাফর আলীর ছেলে সাইফুল ইসলাম অপু (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পাঁচ পীরের মাজারের কাছে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। এ সময় আহতদের উদ্ধারে নূরুজ্জামান রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সিএনজি দুর্ঘটনায় আহত তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা গাছের ডাল ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে দুর্ঘটনাকবলিত একটি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রাইভেটকারটি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com