সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডার্ক ওয়েবে বাংলাদেশিদের ৬০ লাখ সিভি বিক্রি বিজ্ঞপ্তি বাংলাদেশের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ চেয়েছে ভারত বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু, ঘিরে রহস্য নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন  নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা থেকে বাঁচতে যুবকের অপহরণের নাটক, জেলে পাওনাদার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫, আদালতের মাধ্যমে কারাগারে

নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন 

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ দিকে হঠাৎ হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে দুটি বড় অনিয়ম দেখতে পান। যার মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে এক চিকিৎসকের অনুপস্থিতি এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করা। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের নথিপত্র যাচাইবাছাই করেন। আর এমন ঘটনায় নওগাঁ জেলার সমগ্র স্বাস্থ্য বিভাগ আতংকিত হয়ে পরে। তবে এমন সফরকে সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

এসময় সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থলে অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিনি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলূ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে নজরদারি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com