নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. এহসান উল্লাহ পিয়াল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে পরিচিত।
গ্রেপ্তারকৃত এহসান উল্লাহ পিয়াল বেলাবো উপজেলার নিলক্ষীয়া নামাপাড়া এলাকার মৃত জহিরুল হক ওরফে উল্লাহর ছেলে। তার মায়ের নাম মোছা. খাদিজা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাবো থানার মামলা নম্বর-১৬, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে যথাসময়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।