মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকা থেকে মোছা. তানজিনা (২২) নামে মানসিকভাবে অসুস্থ এক তরুণী ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাননি।

নিখোঁজ তানজিনা লতিবাবাদ চরপাড়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে। গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি।

এ ঘটনায় তানজিনার মা সরুবা আক্তার গত ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা যায়, ২৩ জুলাই সকালে তানজিনা বাড়ি থেকে হেঁটে লতিবাবাদ বাজারের দিকে যান। এরপর থেকেই তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জিডিতে তাঁর মা উল্লেখ করেন, তানজিনা মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কাউকে কিছু না বলে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরে আবার নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন।

জিডি অনুযায়ী, তানজিনার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। তাঁর গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তাঁর পরনে সবুজ রঙের কামিজ ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানায় করা জিডির নম্বর ১৮৭৮।

তানজিনার সন্ধান পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর: ওসি, কিশোরগঞ্জ সদর মডেল থানা ০১৩২০০৯৫৩৯১।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com