বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান লিয়ন। ছাত্রদলের রাজনীতি ছেড়ে তিনি জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের ২১ তারিখে আগামী ছয় মাসের জন্য তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সংগঠনের কার্যক্রম গতিশীল ও তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কমিটিতে মাহমুদুল হাসান লিয়নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাহমুদুল হাসান লিয়ন দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। জাতীয় যুবশক্তিতে যোগ দেওয়ার পর তাড়াইলের যুবসমাজকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন।

ছাত্রদল ছাড়ার বিষয়ে মাহমুদুল হাসান লিয়ন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনা করেই তিনি ছাত্রদল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আমার মনে হয়েছে ছাত্রদলকে অনেক ক্ষেত্রেই তরুণদের রাজনৈতিকভাবে গড়ে তোলার জায়গা হিসেবে নয়, বরং শুধু আন্দোলন-সংগ্রামের সময় ব্যবহার করা হয়। আবার ক্ষমতা বা প্রভাবের সুযোগ এলে বিএনপির কিছু নেতা নতুন নতুন আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি দীর্ঘদিন মাঠে থাকা কর্মীরা বঞ্চিত হন।”

লিয়ন আরও বলেন, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং কোনো নেতা বা প্রশাসনের কাছে ব্যক্তিগত কিংবা অন্যায় কোনো সুবিধা নেওয়ার জন্য যাননি। নিজের বিবেক, নীতি ও আদর্শের সঙ্গে আপস করে কোনো প্ল্যাটফর্মে থাকার চেয়ে সরে আসাকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছেন তিনি।

তিনি বলেন, “প্ল্যাটফর্ম পরিবর্তন হতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকার সবসময় অটুট থাকবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com