শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে গুরুতর দগ্ধ ‘পাখি’ (৩৮) নামে এক ব্যক্তিকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হাবিবের বাড়ির পাশের সড়কে পাখির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই টুটুল নামে এক ব্যক্তি মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান। এ ঘটনায় বদলগাছী থানায় মামলা হয়, যার নম্বর ২২। পরে তিনি জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই মাদক মামলার ঘটনায় সাক্ষী ও কয়েকজন স্থানীয় ব্যক্তির ওপর টুটুল ক্ষুব্ধ ছিলেন। এর জেরেই পাখির ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রেজাউন নবী স্যান্ডো বলেন, “জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হতে পারিনি। সুযোগ পাওয়া মাত্রই রাজশাহীতে চিকিৎসাধীন পাখিকে দেখতে যাই এবং তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নিই। আগুনে দগ্ধ অসহায় মানুষটির শয্যাপাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা ও সাহস জুগিয়েছি। একই সঙ্গে তাঁর পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছি।”

তিনি আরও বলেন, “এটা কোনো মানুষের কাজ হতে পারে না। কোনো মানুষ কি একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারতে পারে? যারা এমন ঘটনা ঘটিয়েছে, তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত।”

এদিকে রেজাউন নবী স্যান্ডোর হাসপাতালে গিয়ে পাশে দাঁড়ানোয় আবেগপ্রবণ হয়ে পড়েন চিকিৎসাধীন পাখির স্বজনরা। তাঁরা জানান, এমন দুঃসময়ে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে রেজাউন নবী স্যান্ডো তাঁদের বড় ধরনের ভরসা জুগিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুধু ভোটের সময় নয়, সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রাখছেন কোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com