শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের এক অসহায় নারীর টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম রেজাউল করিম পল্টন ও ইউপি সদস্য মোহাতার আলীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বৈকুন্ঠপুর বাজারে আধাইপুর ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে ভুক্তভোগী নারী তহমিনা বেগম অভিযোগ করেন, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের সালিসে তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান তাঁকে সম্পূর্ণ টাকা না দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দেন।

তাঁর অভিযোগ, সালিসের খরচ ও বকশিশের কথা বলে বাকি ৩০ হাজার টাকা চেয়ারম্যান রেখে দিয়েছেন।

তহমিনা বেগম বলেন, “একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে টাকা আত্মসাৎ করায় আমরা ক্ষুব্ধ। এমন চেয়ারম্যান আমরা চাই না। আমরা তাঁর বহিষ্কার এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”

মানববন্ধনে ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সনি বলেন, তিনি সালিসি কমিটির সদস্য হলেও পারিবারিক জরুরি কাজে বগুড়ায় অবস্থান করায় সালিসের সময় উপস্থিত ছিলেন না। পরে ভুক্তভোগীর কাছ থেকে তিনি জানতে পারেন, ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে সালিসের খরচ ও বকশিশের কথা বলে ৩০ হাজার টাকা রাখা হয়েছে।

তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বদলে যারা তাদের অর্থ আত্মসাৎ করেন, আমরা তাদের উপযুক্ত বিচার চাই।”

৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পলাশ হোসেন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগেও গরিব ও অসহায় মানুষের সহায়তার নামে টাকা আত্মসাতের বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে চেয়ারম্যান ও অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শতাধিক সচেতন নাগরিক অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের বিষয়ে চেয়ারম্যানকে জনসম্মুখে জবাব দিতে হবে এবং ভুক্তভোগীর পাওনা টাকা দ্রুত ফেরত দিতে হবে। অন্যথায় চেয়ারম্যানের বাড়ি ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com