বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কিশোরগঞ্জের তাড়াইলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় তাড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান নাদিম।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন এবং তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। বর্তমান সমাজে নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক আদর্শ বিশেষভাবে প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের মধ্যে এ চেতনা ছড়িয়ে দিতে নিয়মিত সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে যাবে। পাশাপাশি তাঁর সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সাংস্কৃতিক চর্চাও আরও বেগবান হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com