সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবারের (৩১ আগস্ট) অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৫ জন ও বরিশাল বিভাগে একজন মারা গেছে।

তাদের হিসাবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণ গেছে ৯৭৩ জনের। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জন প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ মারা গেছে ১৪৯ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৪, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৪ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে।

অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৬২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৬৬ জন, রাজশাহীতে ৩৬, সিলেটে ১৩৮, চট্টগ্রামে ২৮৫, বরিশালে ১০৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৮১, রংপুরে ২৪ জন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৮ হাজার ৪৪৫। তাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com