বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে আসামি করে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা এনসিপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা গেছে, তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আবেদ আলীর ছেলে আকবর হাসান (৪৪) গত শনিবার (২৯ আগস্ট) তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৩৪ জনকে আসামি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাড়াইল উপজেলা বিএনপির একাংশের কতিপয় নেতা বিএনপি ও এনসিপির নেতাকর্মী, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং নিরীহ সাধারণ মানুষের নামে ‘গায়েবি ও মিথ্যা মামলা’ দায়ের করেছেন।

তারা সাংবাদিক ও জুলাই যোদ্ধা মো. ওমর খান সানি এবং তাড়াইল উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা রুবেল ভুঁইয়াসহ নিরীহ ও নির্দোষ ব্যক্তিদের নামে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, “আমরা দেখেছি, তাড়াইল উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে একটি মহল সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করছে। যে মামলাটি দেওয়া হয়েছে, তাতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন বিএনপির ত্যাগী কর্মী, এনসিপির নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী ও ছাত্ররাও আসামি হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনসিপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপি নেতারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জেলা ও তাড়াইল উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মামলার কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com