নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হন। এ সময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, রাজনৈতিক সংগ্রাম ও বিভিন্ন আন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন।