সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি সারওয়ার হোসেন লিটন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাজী গোলাম হোসেন মহাজন ছিলেন তাড়াইলের শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ মানুষ। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগ, নিজস্ব অর্থায়ন ও জমিতে প্রতিষ্ঠিত হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে তাড়াইল উপজেলার মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে আসছে।
বক্তারা আরও বলেন, একটি পিছিয়ে থাকা জনপদে নারী শিক্ষার প্রসারে তাঁর যে উদ্যোগ, তা শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর মাধ্যমে তিনি তাড়াইলে নারী শিক্ষার একটি দীর্ঘস্থায়ী ভিত্তি তৈরি করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও তাঁর স্মৃতি ও অবদান বহন করবে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com