শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের মাঠের একটি আম গাছের ডালে বিশাল আকারের বিষাক্ত ভিমরুলের (স্থানীয় ভাষায় ভেংগুল) চাক বাসা বেঁধেছে। এতে চরম আতঙ্ক ও ঝুঁকির মধ্যে রয়েছেন উপজেলা পরিষদে বিভিন্ন কাজে প্রতিদিন সেবা নিতে আসা শত শত সাধারণ মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের মূল মাঠের পাশে থাকা বড় আম গাছটির একটি ডালে ঝুলে আছে ফুটবল আকৃতির বিশাল ভিমরুলের চাকটি। গাছের নিচ দিয়েই প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন দপ্তর ও আদালতে যাতায়াত করেন সাধারণ মানুষ, কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এই চাকটি ধীরে ধীরে বড় হচ্ছে। ভিমরুল অত্যন্ত বিষাক্ত এবং আক্রমণাত্মক। সামান্য শব্দ বা ঢিল ছুড়লেই এরা দলবদ্ধভাবে আক্রমণ করে। এর কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক।
.
উপজেলা পরিষদে আসা কয়েকজন সেবা প্রার্থী জানান, “আমরা খুব ভয়ে ভয়ে এই গাছের নিচ দিয়ে যাতায়াত করি। বাচ্চাদের নিয়ে এসেছি, কখন কামড়ে দেয় সেই ভয়ে আছি। প্রশাসনের উচিত দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তায় এটি অপসারণ করা।”
.
এ বিষয়ে সচেতন মহলের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই উপজেলা প্রশাসন যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এই বিষাক্ত ভিমরুলের চাকটি ভেঙে ফেলা বা নিরাপদে অপসারণের উদ্যোগ নেয়। অন্যথায় উপজেলায় আসা নিরীহ মানুষ ভিমরুলের কামড়ে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হতে পারে।
.
তাই জনস্বার্থে বিষয়টির প্রতি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com