সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলা বাসদের সাধারণ সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সমশের আলী মোল্লা, ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক নাজমুলসহ অন্যরা।

বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহনসহ বিভিন্ন পণ্যের দামের ওপর। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষক ও সাধারণ মানুষের সরকার নয়। সরকারকে জনবান্ধব ও গণতান্ত্রিক মনে হচ্ছে না। তাদের দাবি, বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে তেমন কোনো তফাত নেই। সরকারের বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com