সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক এক আসামিকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট দুপুরে ঢাকার উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের রাজউক মডেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি নওশাদ (২০) কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তিনি মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি বিক্রির পাওনা টাকা নিয়ে মাহতাব (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে। প্রায় তিন বছর আগে প্রতিবেশী ও মামলার ১ নম্বর আসামি মো. বাদল মিয়ার কাছে ১ লাখ ৫০ হাজার টাকায় ২ শতাংশ জমি বিক্রি করেন মাহতাব। জমি দলিলের সময় বাদল মিয়া ৭০ হাজার টাকা নগদ পরিশোধ করলেও বাকি ৮০ হাজার টাকা দিতে তিনি দীর্ঘ তিন বছর ধরে টালবাহানা করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, গত ২৬ জুলাই বাদল মিয়ার স্ত্রী মাহতাবকে ৩ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেন। পরে ৩ আগস্ট রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে বাদল মিয়া ফোন করে মাহতাবকে টাকা নিয়ে যেতে বলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সরল বিশ্বাসে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাহতাব কিশোরগঞ্জ মডেল থানার কড়িয়াইল এলাকার মতি মিয়ার ধানিজমির কাছে যান।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা নওশাদসহ অন্যান্য আসামি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাহতাবের ওপর অতর্কিত হামলা চালান। এতে গুরুতর আহত মাহতাবকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. সুমন (২৭) বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৫, তারিখ ৪ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার পর থেকে নওশাদসহ অন্যান্য আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৬ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপির উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরের রাজউক মডেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি নওশাদকে গ্রেপ্তার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com