বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
ভৈরবে বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

৮ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ভৈরব থানা, পৌর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভৈরব পৌরসভায় শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে হতদরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

পরে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে উদ্যমী ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com