শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ, সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জা, স্বেচ্ছাসেবক কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com