সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে ক্রমাগত হামলা এবং এর ফলে পুরো পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শুক্রবার টানা তৃতীয় সপ্তাহের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের শনিবারের খবর অনুযায়ী, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম অন্তত ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলার ছাড়িয়ে যায়। গত মে মাসের পর এটিই সর্বোচ্চ দাম।

এর ফলে পুরো সপ্তাহে তেলের মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.২ শতাংশে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।

গত মে মাসে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম উঠেছিল ব্যারেলপ্রতি ১১১.৩০ ডলার।

খবরে বলা হয়, পুরো পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া সামরিক সংঘাতের কারণে ওই অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কাই জ্বালানি তেলের দাম বাড়ার কারণ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। বর্তমানে দাম গত মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ দামের কাছাকাছি অবস্থান করছে।

অন্যদিকে, মার্কিন তেলের মানদণ্ড ‘ডব্লিউটিআই’-এর দাম গত শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এই দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

আইরিশ টাইমসের খবরে বলা হয়, তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রভাবে গত শুক্রবার থেকে ইউরোপীয় শেয়ারবাজারেও মন্দাভাব দেখা দিয়েছে। ওই দিন প্যান-ইউরোপীয় ‘এসটিওএক্সএক্স ৬০০’ সূচকটি লেনদেনের শুরুতে ০.১৩ শতাংশ কমে যায়। আগের দিন বৃহস্পতিবার তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতনের পর সাপ্তাহিক হিসাবেও সূচকটি নিম্নমুখী ধারায় রয়েছে।

এদিকে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রুশ সরকারের বরাতে জানিয়েছে, দেশটিতে পেট্রোল ও ডিজেলের উৎপাদন বেড়েছে এবং জ্বালানির মজুতও বাড়ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ও ব্রোকারেজ সেবাদাতা প্রতিষ্ঠান বিওকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, “সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে, ইরানের ওপর আরও জোরালো ও তীব্র হামলা হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তেলের মূল্যের ঊর্ধ্বগতিকে উস্কে দিচ্ছে। অধিকাংশ ব্যবসায়ী ও সংস্থা ধারণা করছে, বিশ্ববাজারে তেলের দাম আরও দীর্ঘ সময়ের জন্য চড়া থাকবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com