সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার

মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

আরিফুল বলেন, গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন, জানান তিনি।

শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আরিফুল বলেন, ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। বাইরে থেকে কিছু লোক এসে শ্রমিকদের উত্তেজিত করছে’ অভিযোগ তুলে তিনি বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে, যোগ করেন তিনি।

এ সময় তিনি পোশাক শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com