মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান পাকুন্দিয়ায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা হোসেনপুরে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন হোসেনপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নিলুফা আক্তার রূপা বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু

তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাউনপুর পাগলবাড়ি মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইমাম-উলামা ও তৌহিদী জনতা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ তৌহিদী জনতা অংশ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের অবস্থান কর্মসূচি চলছিল।

তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ আল মুজতবার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মাওলানা ফখরুদ্দিন, মাওলানা আবদুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু সায়েম, তাড়াইল মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, বাউনপুর মাজারকে কেন্দ্র করে ওরসের নামে মাদক সেবন, জুয়া ও অশ্লীল কর্মকাণ্ডের পাশাপাশি শিরক-বিদআতের চর্চা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে মাজারে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ওরস স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তাঁরা। তাঁদের দাবি, এসব কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) বিকেল থেকেই মাজারে ওরসের কার্যক্রম শুরু হয়েছে। রাতভর চলার কথা রয়েছে এ আয়োজন। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওরসে আগত নারী-পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, এর আগেও তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর গ্রামে যাত্রাপালা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের কাছে স্মারকলিপি দিয়েছিলেন ইমাম-উলামা ও তৌহিদী জনতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com