মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বদলগাছীতে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটনের সমাবেশ ও শোডাউন উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম

কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ‘ক’ সার্কেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এনায়েত হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের পশ্চিম পাশে সড়কের ওপর সন্দেহজনকভাবে অবস্থান করা রোজিনার দেহ তল্লাশি করে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।

আটক রোজিনা (৩৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামের সোহাগের স্ত্রী বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের সমন্বয়ে এ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ওবায়দুল্লাহ খান বাদী হয়ে আটক রোজিনার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com