মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বদলগাছীতে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটনের সমাবেশ ও শোডাউন উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম

হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত

বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হোসেনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা আক্তার রূপা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, সরকার দেশকে জ্বালানি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে একদিকে বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আর্থিক সুবিধাও পাওয়া যাবে। এ জন্য তিনি সরকারি-বেসরকারি সব ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, নেট মিটারিং পদ্ধতিতে গ্রাহক দিনের বেলায় সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এতে বিদ্যুতের সাশ্রয় হবে এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। হোসেনপুরকে একটি মডেল সোলার উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে সৌরবিদ্যুৎ আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বড় বড় ভবনে রুফটপ সোলার স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা রুফটপ সোলার স্থাপনের নিয়ম, ব্যয়, নেট মিটারিংয়ের আবেদন প্রক্রিয়া, সরকারি ভর্তুকি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, ব্যবসায়ী, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ প্রতিষ্ঠান ও বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com