ডেস্ক রিপোর্ট
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা আজ সকাল থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মূল গেটে তালা ঝুলিয়ে মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করছেন ।
বিক্ষোভ করা অবস্থায় তারা বলেন, যতক্ষণ না পযন্ত মিলনকে মনোনয়ন না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না। এ সময় কার্যালয়ের ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছেন। তাদেরকেও বাহিরে বের হতে দেয়া হচ্ছে না।
এর আগে গতকাল আইনজীবী, বিএনপির আইন সম্পাদক সানাউল্লাহ মিয়াকে নরসিংদী-৩ দেয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা।