রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

খালেদা জিয়ার মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হবে বিকেলে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
খালেদা জিয়ার মনোনয়ন বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে, বিকেলে সিদ্ধান্ত দিবেন। আজ শনিবার সকালে আপিল শুনানির পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্তের কথা জানায়। কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরও শুনানি করবে নির্বাচন কমিশন। বিকেল পাঁচটার পর এই শুনানি হবে।

কারাগারে থাকায় আপিল আবেদনের শুনানিতে অংশ নিতে পারেন নি খালেদা জিয়া। তবে তার আইনজীবীরা শুনানিতে অংশ নেন। নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া এমনটা আশা করছেন তার আইনজীবীরা। এর আগে খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম জমা হয়। তবে তিনি দণ্ডিত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com