রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩৮ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের রডের আঘাতে সহোদর মুরাদ মিয়া (৬৫) মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরাদ মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ ব্যাপারে পরিবারের লোকজন জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পানির লাইন নিয়ে মুরাদ মিয়া ও তার ছোট ভাই আসলাম মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ায় দুপক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ হয়। ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে ক্ষুদ্ধ ছোট ভাই আসলাম রডের পাইপ দিয়ে মুরাদকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন মোরাদ মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার ওয়ান নিউজকে শনিবার রাতে জানান, লাশ থানায় আনা হয়েছে। সকালে লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com