রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

একমাত্র রাষ্ট্রপতিই খালেদা জিয়াকে ক্ষমা করতে পারেন : কাদের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রষ্ট্রপতির কাছে করতে হবে। রোববার ০৯ ডিসেম্বর দুপুরে ফেনী পৌর প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না। এ ছাড়া নির্বাচন কমিশনের আপিলের রায়েও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করার বিষয়টি আদালতের ব্যাপার। তার এ দণ্ড একমাত্র রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ ক্ষমা করতে পারবেন না। তিনি আবেদন করলে রাষ্ট্রপতির কাছে করতে হবে।

তিনি বলেন, দেশে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ নষ্ট হলে বিএনপির জন্যই হবে। বিএনপির মনোনয়নবঞ্চিতরা তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছেন। যাদের কাছ থেকে টাকা নিয়েছে; কিন্তু মনোনয়ন পাননি তারাই হামলা করছেন। বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের অনেক দেশেই এমন নিয়ম রয়েছে। আমি মন্ত্রী হয়েও আমার নির্বাচনী এলাকায় পতাকাযুক্ত গাড়ি নিয়ে সভা-সমাবেশে যাচ্ছি না। গণসংযোগ করে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করছি না। নোয়াখালীর ডিসি-এসপিকে আমার গণসংযোগে যোগ না দিতে নির্দেশ দিয়েছি।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ঠিকই আছে। ‘৭৫-পরবর্তী যে কোনো সময়ের পর থেকে তুলনামূলক অনেক সুন্দর পরিবেশ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com