রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

টুকু ও দুলুর মনোনয়ন আবারো আটকে গেল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নেয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আগামীকাল আবারো আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিলের শুনানি শেষে এ আদেশ দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র জমা নিতে ইসিকে নির্দেশ দেন।

সিরাজগঞ্জ-২ আসন থেকে মনোনয়পত্র জমা দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। কিন্তু তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে টুকু রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও ব্যর্থ হন। এরপর হাইকোর্টে আপিল করলে গত সোমবার শুনানির পর আদালত তার মনোনয়ন গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন।

আর নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলে নির্বাচন কমিশনে আপিল করেও তা ফেরত পাননি।

পরে গতকাল সোমবার হাইকোর্ট শুনানি শেষে তার মনোনয়ন গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন।

আজ আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে, বিএনপির দুই নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, আজমালুল হোসেন কিউসি ও আমিনুল হক হেলাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com