রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

জাফরুল্লাহ চৌধুরী প্রচারণায় গিয়ে হঠাৎ অজ্ঞান

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
ডা. জাফরুল্লাহ চৌধুরী সিলেটে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বন্দরবাজার এলাকায় ধানের শীষের প্রচারপত্র বিতরণকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বিএনপি নেতাকর্মীরা তাকে নগরীর মিরবক্সটুলায় অবস্থিত পপুলার হাসপাতালে ভর্তি করেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহর নিন্ম রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পপুলার হাসপাতালের অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেয়া হয়।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বুধবার ঢাকা চলে গেলেও বাকিরা সিলেটের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রচারণায় যোগ দেন।

নির্বাচনী প্রচারে বুধবার রাতে সিলেটের জৈন্তাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও শহরতলীর মোগলাবাজারে জেএসডি সভাপতি আসম রব ও ডা. জাফরুল্লাহ চৌধুরী অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com