রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা

ক্ষমতায় না আসতে পারলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট
আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারেলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যেতে পারে।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের ওপর নির্ভর করছে উন্নয়নের বাকি অংশ। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ।

তিনি আরো বলেন, যারা দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্ঠা করে তারা যেন আর ক্ষমতায় না আসতে পারে। বিজয়ের মাসের এই নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে জঙ্গীবাদ আবার ফিরে আসবে। তাই উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে ও জঙ্গিবাদকে নির্মূল করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাকে ওয়াদা দেন যে, নৌকা মার্কায় ভোট দেবেন।’ তখন উপস্থিত জনতা ওয়াদা দেন।

প্রধানমন্ত্রীও তাদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি আপনাদের ওয়াদা নিলাম। আপনাদেরও ওয়াদা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com