শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ‘মানবপাচারকারী’ ও ৯ ভুক্তভোগী আটক মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক কদমতলীতে ফোমের কারখানায় আগুন ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ  প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল অপরাধ ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫৬৬ বার পড়া হয়েছে

গার্মেন্টস কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ঢাকা ও আশপাশের গার্মেন্টস অধ্যুষিত এলাকার স্থানীয় শ্রমিকদের দিয়েই কারখানা চালানো হবে। তাই বাইরে থেকে শ্রমিকরা আসবেন না, অহেতুক তাদের আসার প্রয়োজনও নেই।’

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা ও আশপাশের এলাকার স্থানীয় শ্রমিকদের বাইরে অন্য এলাকার শ্রমিকরা যাতে না আসেন, সে জন্য তাদের বকেয়া বেতন-ভাতা সব পরিশোধের জন্য বলা হচ্ছে। এরই মধ্যে ৯৭ ভাগ কারখানার মার্চের বেতন দেওয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দিয়ে দিতে বলা হয়েছে।

আসাদুজ্জামান খান আরও বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আমাদের জানিয়েছেন, তারা কোনও শ্রমিককে আসতে বলেননি। ভবিষ্যতেও তারা এটা করবেন না, যখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয়। তারা শ্রমিকদের বেতনের বিষয়টিও স্পষ্ট করে নিশ্চিত করে গেছেন। কাজেই অহেতুক শ্রমিকদের ঢাকায় আসার কোনও প্রয়োজন নাই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বৈঠকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

2 thoughts on "স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ"

  1. ForexNemy says:

    Jaka jest najlepsza strategia forex. https://pl.forex-is.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com