শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ‘মানবপাচারকারী’ ও ৯ ভুক্তভোগী আটক মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক কদমতলীতে ফোমের কারখানায় আগুন ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ  প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল অপরাধ ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

করোনা রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে আরও বেশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এ কাজে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি দেশের করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠকে এ আহ্বান জানান।

গণভবনে গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে বাসসকে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধ করার পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্তদের মেডিকেল সেবা প্রদানের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।

 

দেশে করোনা ভাইরাসের বিস্তার কমিয়ে আনা এবং করোনায় আক্রান্তদের সেবা প্রদানের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সমূহও বৈঠকে পর্যালোচনা করা হয়, বলেন তিনি।

 

কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এবং কমিটির অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার গত ১৯ এপ্রিল ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে।

বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের সভাপতি এবং জেষ্ঠ্য শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মাদ শহীদুল্লাহকে কমিটির সভাপতি এবং রোগত্বত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে মহাসচিব করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com