শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ‘মানবপাচারকারী’ ও ৯ ভুক্তভোগী আটক মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক কদমতলীতে ফোমের কারখানায় আগুন ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ  প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল অপরাধ ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

ডা. জাফরুল্লাহর ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুস ‘কোভিড নিউমোনিয়ায়’ আক্রান্ত। গত চার দিনে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কোনো অবনতিও হয়নি।

মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে প্রবীণ এই মুক্তিযোদ্ধা নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে তার শরীর খারাপ হয়। শনিবার থেকে কিছুটা উন্নতি হয়।

সেই থেকে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত একই রকম। মো. ফরহাদের ভাষ্য, ‘স্যার একই রকম আছেন। সকালে উঠে খেয়েছেন। তার চিকিৎসা চলছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে প্রতিদিন সকালে ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানানো হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মুস্তাফির বরাতে সোমবার জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা নিয়ে বলা হয়, ‘তার ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। যথেষ্ট অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল। তার ফিজিওথেরাপি ও ডায়ালাইসিস চলছে।’

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও জিআর কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের কো-অর্ডিনেটর মুহিব উল্লাহ খোন্দকার সোমবার জানান, শিগগিরই জাফরুল্লাহ চৌধুরীর পরবর্তী নমুনা পরীক্ষা হবে। তার অবস্থা এখন পর্যন্ত ভালো। তবে ঝুঁকিমুক্ত নন। অক্সিজেন চলছে। করোনার পরবর্তী পরীক্ষার পর সিদ্ধান্ত নেয়া হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের র্যা পিড টেস্টিং কিট দিয়ে নিজের নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ। ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক ২৯ মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে সংক্রমিত। তবে তারা শঙ্কামুক্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com