সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন আফজাল হোসেন এমপি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা,নিকলী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দুই বারের এমপি আফজাল হোসেন এক নির্বাচনী পথসভায় বলেন,জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য আবারো নৌকা প্রতীকে ভোট দিতে হবে। ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাফল্যগাথা।
আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্্রী চেয়ারম্যান বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন এমপি আরো বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আর তা বাস্তবায়ন করতে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

কারপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল বারিক মিয়ার সভাপতিত্বে পথসভায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যডভোকেট আবু সাঈদ ইমাম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল হক খাঁন সাজন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকী আনাম, জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ফাইসাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জনি ভূইয়া , যুবলীগ নেতা বাবুল মিয়া প্রমুখ।
পথসভার আগে আফজাল হোসেন কারপাশা ইউনিয়নের শহরমুল,কারপাশা,জালালপুর, নানশ্রী ও মজলিশপুরসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com