সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ী আটক

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৫৯ বার পড়া হয়েছে
তাড়াইল জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ী আটক

কিশোরগঞ্জের তাড়াইলে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ীকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ জুলাই  মঙ্গলবার রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধলা ইউনিয়নের পরুভিটা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ৭ জনকে আটক করে তাড়াইল থানায় নিয়ে আসা হয়।

আটককৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার সেকান্দরনগর চকপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এমদাদুল (৩৫), সাররং গ্রামের ফারুক মিয়ার ছেলে কামাল (২৭), মৃত আব্দুল মজিদের ছেলে ইসলাম উদ্দিন (২৭), মৃত মোতালিবের ছেলে হাবি (৪৫), উত্তর ধলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাহার উদ্দিন।(৩৫), গজেন্দ্রপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শাহীন (২২), ধলা আজবপুর গ্রামের আলতু মিয়ার ছেলে রফিকুল (২৮)।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ  জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে তাড়াইল থানায় সংশ্লিষ্ট জুয়া আইনে মামলা রুজু করার পর আজ ১৪ জুলাই বুধবার দুপুরে আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com