সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 
কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা চকপাড়া গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে বর সেজে একই গ্রামের রঙ্গু মিয়ার মেয়ে সুরমা আক্তারকে বিয়ে করতে যান কন্যার পিত্রালয়ে। কনে সাজঁগোজ করে বসেছিলেন মঞ্চে। বাড়ির ছোট বড় সকলের মাঝে বিরাজ করছিল আনন্দ উল্লাস। এরই মধ্যে বিজেবি সদস্য ও তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকারকে নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
এই করোনা মহামারিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে তাদের লোকসমাগম করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় বর পক্ষকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com