সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
তাড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের সহিলাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আর্দি (৯) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির পাশে সূতি নদীর সুইচ গেট সংলগ্ন বন্ধুদের নিয়ে খেলার ছলে আর্দিসহ আরোও তিনবন্ধু পানিতে পড়ে যায়। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তিনজনকে উদ্ধার করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানতে পারে তাদের সাথে আর্দিও ছিল সে নদীতে ডুবে গেছে। নদীতে অনেক পানি থাকার কারনে অনেক খুঁজাখুজির এক পর্যায়ে আর্দিকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক আর্দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আর্দির পিতা আমিরুল ইসলাম বলেন, আর্দি কিশোরগঞ্জ সদরের খরমপট্টিতে নিজ বাসা থেকে গার্ডেনিয়া কিন্ডারগার্টেনে তৃতীয় শেণিতে পড়তো। গেলো ঈদ-উল-আযহা উপলক্ষে দাদার বাড়ি তাড়াইলে বেড়াতে আসে। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com