সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে জেলা পরিষদের মাস্ক হস্তান্তর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে জেলা পরিষদের মাস্ক হস্তান্তর

করোনা ভাইরাম মোকাবেলায় কিশোরগঞ্জের জেলা পরিষদের পক্ষ থেকে ১০০০ মাস্ক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর-২ এর সদস্য ও বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোঃ মাসুদ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী মাস্ক হস্তান্তর করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাশিতা তুল ইসলাম, কৃষি অফিসার নজরুল ইসলাম ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মো: হাবিবুল হক রেনু প্রমুখ।

করোনার ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হবে বলে জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com