সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে দুর্গা পূজা উপলক্ষে সরকারি অনুদানের ৭টন চাল বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুর্গা পূজা উপলক্ষে সরকারি অনুদানের ৭টন চাল বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্গা পূজা উপলক্ষে  সরকারি অনুদানের ৭ টন চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ অক্টোবর ) দুপুরে উপজেলা এলএসডি খাদ্য গুদাম থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূ্র্গা পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে যেনো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গা পূজা পালন হয় সেই লক্ষে সরকারের দূর্যোগ ও এাণ  মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৫’শ কেজি করে মোট ৭ টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ টি মণ্ডপে পূজা আয়োজন কমিটির কাছে এসব চাল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রতেকটি পূজা মণ্ডপের জন্য বরাদ্দকৃত ৫শ কেজি চাল দেওয়া হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা বেগম শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহচানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট উপজেলা কমিটির সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক আবদুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com