কিশোরগঞ্জের হোসেনপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর রাতে উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ঢেকিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ঢেকিয়া গ্রামে আলী আশরাফ দীর্ঘদিন ধরে ৫০ শতাংশের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পুকুরের কাছে গিয়ে দেখে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে৷ ধারণা করা হচ্ছে এতে তার প্রায় ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পরপরই উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলী আশরাফ জানান, যেকেউ শক্রতা করে আমার পুকুরে বিষ ঢেলেছে৷ তিনি আক্ষেপ করে বলেন, আমার পুকুরের মাছতো কারো কোনো ক্ষতি করে নাই। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।