সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রধানমন্ত্রীকে কটুক্তি করা পোস্ট শেয়ার করায় অধ্যাপক গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীকে কটুক্তি করা পোস্ট শেয়ার করায় অধ্যাপক গ্রেফতার
কি‌শোরগ‌ঞ্জে প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি কটূক্তিমূলক পোস্ট‌ শেয়ার করায় এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হোসেনপুর ম‌হিলা ডিগ্রী ক‌লে‌জের প্রভাষক মোহাম্মদ  রুহুল আমিন‌।
শ‌নিবার রাত ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ শহ‌রের আখড়াবাজার এলাকা থে‌কে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তা‌কে গ্রেফতার ক‌রে।
পু‌লিশ জানায়, গত ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী শুধু অন্ধকার’ না‌মে এক‌টি ফেসবুক আইডি থে‌কে প্রধানমন্ত্রীর ছ‌বি ব্যবহার ক‌রে তাকে নি‌য়ে কটূক্তিমূলক পোস্ট দেয়া হয়।
‌হো‌সেনপুর ম‌হিলা ডিগ্রী ক‌লে‌জের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন ১৪ অক্টোবর ওই পোস্টটি নি‌জের ফেসবুক আইডি‌তে শেয়ার ক‌রেন। বিষয়‌টি প্রশাসনের নজ‌রে এলে অভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়। আটক রুহুল আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে জেলা শহরের ফিসারী রোড এলাকায় বসবাস করেন।
এ ব্যাপা‌রে হো‌সেনপুর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আইনে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলে জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com