সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে
হোসেনপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন
কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়াল ঘর ও রান্নাঘরে আগুন লেগে পুড়ে গেছে বোরহান উদ্দিন নামের এক কৃষকের স্বপ্ন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলার পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল দিবাগত রাত ২ টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে পরে তা রান্না ঘরেও ছড়িয়ে পড়ে। আগুন দেখে বোরহান উদ্দিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
এতে গোয়াল ঘরে বাঁধা আনুমানিক ১ লক্ষ টাকার একটি বিদেশী গরু সহ ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায়  তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি।
হোসেনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গরীব মানুষ, কৃষি কাজ কাজ করে তিনি দিন চালায়। নিম্ন আয়ের মধ্যে থেকেই ছেলে-মেয়েদের পড়ালেখা খরচ চালাতে হয় তাকে।
গরু সহ ঘর হারানো ক্ষতিগ্রস্ত অসহায় বোরহান উদ্দিন কে সরকারি প্রণোদনা দিয়ে অর্থনৈতিকভাবে সাহায্য করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com