সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হোসেনপুরে দুই শতাধিক কিশোরী পেল ছাতা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে দুই শতাধিক কিশোরী পেল ছাতা
নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি- এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মাঠে গতকাল বুধবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি ECATTO)  অনুষ্ঠানটির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে ছাতা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ। তিনি বাল্য বিবাহ সম্পর্কে কিশোরীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান তিনি। পরে এক বনার্ঢ্য র্যালি বের করা হয়।
এ সময়  আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন.  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম, পপি (ECATTO)  প্রকল্প কর্মকর্তা মোছাঃ ছালমা আক্তার  উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com